চুয়াডাঙ্গা থেকে অপহৃত নারীকে ঢাকা থেকে উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ১৮:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৮:২৯

আটক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে অপহৃত এক নারী (২০)-কে ১৫ দিন পর ঢাকা আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী শমিম (২৭)-কে আটক করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই নারী টয়লেট করতে বাইরে বের হলে শামিমসহ ৪-৫ জন তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন ২১ সেপ্টেম্বর সকালে অপহৃতের মা আলমডাঙ্গা থানায় শামীমসহ ৪-৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার এবং অপহরণকারী শামীমকে আটক করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি