ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ১৮:০৯আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৮:০৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক তরুণী শ্লীলতাহানির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আশাশুনি থানায় তিনি এই অভিযোগ করেন। রবিবার (১১ অক্টোবর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এ তথ্য জানান।

এজাহারে যাদের নাম রয়েছে, তারা হলেন—উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি সাকিব বিল্লাহ, একই এলাকার রায়হান খোকা, আল আমিন মোড়ল, মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে ওই তরুণী চাচার মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে জাপটে ধরে। তাকে বিয়ের প্রস্তাব দেয় সাকিব বিল্লাহ নামের এক যুবক। তারা তার কাপড় চোপড় টেনে হেঁচড়ে ছিড়ে ফেলে।

তিনি জানান, এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তিনি আশাশুনি থানায় গিয়ে অভিযোগ দেন।

এ বিষয়ে অভিযুক্ত সাকিব বিল্লাহর ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকি বিল্লাহ বলেন, ‘এমন কোনও ঘটনা সেখানে ঘটেনি।’

আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন বলেন, ‘অভিযোগ সঠিক হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।’

ওসি গোলাম কবির বলেন, ‘ওই তরুণী একটি এজাহার দিয়েছেন। আমরা যাচাই বাছাই করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা নেবো।’

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক