মংলা থেকে অপহৃত শিশু নারায়ণগঞ্জে উদ্ধার

খুলনা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৫, ১২:৩৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৩:১২

মংলা থেকে অপহৃত শিশু উদ্ধার

মংলা থেকে অপহৃত শিশু মীমকে (৬) শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৬। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। মংলা র‍্যাব কার্যালয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন শেষে মীমকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়।

অপহরণকারীরা হলেন, মনির হোসেন (২৮), সাইফুল ইসলাম (৩৮)। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বওসা গ্রামে।

র‍্যাব ৬-এর কমান্ডিং অফিসার মো. রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ২৩ ডিসেম্বর মংলার মালগাজি এলাকা থেকে মীমকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মীমের নানি মংলা থানায় জিডি করেন এবং র‍্যাবকে জানান। অভিযোগ পাওয়ার পর র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে এবং অপহরণকারীদের মোবাইল ট্রেকিং-এর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে। পরে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে মীমকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করা হয়।

মীমের নানি জানান, অপহরণকারীদের সঙ্গে তার দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়। এর পর অপহরণকারীদের সঙ্গে তার এক ধরনের আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। অপহরণকারীর প্রায়ই তাদের বাড়িতে বেড়াতে আসতো এবং মীম তাদের মামা বলে ডাকতো। ২৩ ডিসেম্বর তারা বেড়াতে এসে মীমকে সোয়েটার কিনে দেওয়ার জন্য মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে।

/জেবি/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক