শিক্ষককে গলাকেটে হত্যার ঘটনায় তিন কেয়ারটেকার আটক

নড়াইল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ২২:২০আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:২৯

শিক্ষককে গলাকেটে হত্যার ঘটনায় তিন কেয়ারটেকার আটক নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে (৭২) গলাকেটে হত্যার ঘটনায় পুলিশ বাড়ির তিন কেয়ারটেকারসহ পাঁচ জনকে আটক করেছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী। খুলনার বাটিয়াঘাটা ডিগ্রি কলেজ থেকে ২০০৮ সালের নভেম্বরে অবসরে যান অরুণ রায়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে খুলনা থেকে বাড়ি ফিরেন নিভা রাণী। স্বামীকে ঘরে খোঁজার পর তার ছেলে লাশ দেখতে পায়। নিভা রাণী পাঠক জানান, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পর থেকে তার স্বামী গ্রামের বাড়ি বেনাহাটিতে একাই থাকতেন। চাকরির সুবাদে তিনি খুলনায় থাকেন। তবে দুর্গা পূজা উপলক্ষে শুক্রবার রাতে ছেলে, ছেলের স্ত্রীসহ গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে এসে স্বামীকে অনেক ডাকাডাকির পরও ঘর থেকে কোনও সারা না পেয়ে ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে ছেলে। এরপর ঘরে গিয়ে বাবার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায় তিনি।

ওসি ইলিয়াস হোসেন জানান, কখন কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক অবস্থায় ঘর থেকে তেমন কিছু হারানোর আলামত পাওয়া যায়নি।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত শিক্ষককে গলাকেটে হত্যা

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী