অবসরপ্রাপ্ত শিক্ষককে গলাকেটে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২০, ২৩:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২৩:১১

অবসরপ্রাপ্ত শিক্ষককে গলাকেটে হত্যা নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনহাটিতে অরুন কুমার রায় (৭০) নামে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অরুন কুমার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী এবং বেনহাটি গ্রামের কিরণ চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুন কুমার শুক্রবার রাতে নিজ বাড়িতে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি মো. ইলিয়াস হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি