কুষ্টিয়ায় চার দিন ধরে ভ্যানচালক নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৬:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৬:৫৬

নিখোঁজ মো. আনিছ কুষ্টিয়ার মিরপুরে মো. আনিছ (১৫) নামে এক কিশোর ভ্যানচালক চার দিন ধরে নিখোঁজ। সে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামের দিন মজুর মো. তজুলের ছেলে। 

এ বিষয়ে আনিছের মা দোলেনা খাতুন গত ২৩ অক্টোবর মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং ৯৪১।

সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকাল ৮টার দিকে আনিছ ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার  মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।
এদিকে নিখোঁজের পর দিন ২৩ অক্টোবর সকাল ৭টার দিকে পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণ একটি পাখিভ্যান পড়ে থাকতে দেখে ভেড়ামারা থানায় জমা দেয়। খবর পেয়ে আনিছের স্বজনরা থানায় গিয়ে ভ্যানটি আনিছের বলে নিশ্চিত হয়।

নিখোঁজ আনিছের ভাই জাহিদ বলেন, গত চার দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও আনিছের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় থানায় একটি জিডি করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম