মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৪, ২০:০৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২০:১৬

প্রিমিয়ার লিগের ফিরতি পর্বেও বসুন্ধরা কিংসকে আটকানো যাচ্ছে না। শনিবার টানা তিন জয় তুলে নিয়েছে অস্কার ব্রুজনের দল। কিংস অ্যারেনায় রাকিব-জিকোরা শেখ জামালকে হারিয়েছে ২-০ গোলে। জোড়া গোল করে জয়ের নায়ক ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ। 

এই জয়ে মোহামেডানের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা অর্জনের পথে আরও এগিয়ে গেলো কিংস। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। আর দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের ২৭ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই চ্যাম্পিয়ন হবে অস্কার ব্রুজোনের দল।

হলুদ কার্ডের কারণে এদিন কিংসের মধ্যমাঠে ছিলেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। তার জায়গায় খেলেছেন চার মাস পর চোট কাটিয়ে ফেরা শেখ মোরসালিন। শুরু থেকেই মাঠে ছিলেন এই তরুণ। গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও স্বাভাবিক ছন্দেই দেখা গেছে তাকে।

ফেডারেশন কাপে পুলিশের কাছে হারা শেখ জামাল এদিনও বেশ অগোছালো ছিল। মাত্র দুইজন বিদেশি নিয়ে খেলতে নামে দলটি। যদিও ম্যাচের প্রথম ভালো সুযোগ পায় জামালই। ১৫ মিনিটে মাঝ মাঠ থেকে আতিকুর রহমানের থ্রু পাস কিংসের বক্সের সামনে পান সেনেগালের ফরোয়ার্ড আবু তোরে। কিন্তু তার গায়ের সঙ্গে সেঁটে ছিলেন তপু বর্মণ, তাতে শট নেওয়ার সুযোগ না পেয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান, এগিয়ে এসে বল গ্লাভসে নেন আনিসুর রহমান। মাটিতে পড়ে যাওয়ায় পেনাল্টির আবেদন জানিয়ে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তোরে।

দুই মিনিট পরেই দারুণ আক্রমণ থেকে গোল পেয়ে যায় কিংস। রবসন রবিনহোর বাঁকানো ক্রস বক্সে শাকিল হোসেন পা চালিয়েও নাগাল পাননি, দূরের পোস্টে থাকা দোরিয়েলতন লাফিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন। আক্রমণে চাপ অব্যাহত রেখে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় কিংস। যোগ করা সময়ে আবারও দোরিয়েলতন ঝলক। রবিনহোর কর্নারে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ১১তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত কিংস। কিন্তু ৫২ মিনিটে রাকিব হোসেনের জোরালো শট পোস্ট কাঁপায়। শেষ দিকে রবিনহো গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। তাতে আর ব্যবধান বাড়েনি কিংসের। শেখ জামালও পারেনি ম্যাচে সমতা ফিরতে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী