দেশসেরা শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি

মাগুরা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২০, ১৭:১২আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৭:১২

কুমারেশ চন্দ্র গাছি দেশসেরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন মাগুরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। সৃজনশীল মানুষ ও শিক্ষকবান্ধব হিসেবে কুমারেশ চন্দ্র গাছির বেশ সুনাম রয়েছে। তার এমন অর্জনে খুশি মাগুরার প্রাথমিক শিক্ষকরাও।
সদর উপজেলার শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার লাকি বলেন, আমরা প্রধান শিক্ষক হিসেবে যখনই যে সমস্যার মুখোমুখি হয়েছি তখনই তিনি তা নিজের সমস্যা হিসাবে সমাধানের উদ্যোগ নিয়েছেন।
সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, এরকম একটি সম্মান আমাদের প্রাথমিক শিক্ষা অফিসারের প্রাপ্য ছিল। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের নির্দেশনার পাশাপাশি নিজের উদ্ভাবনী শক্তিকে প্রয়োগ করেছেন যা গোটা বাংলাদেশে মাগুরার প্রাথমিক শিক্ষাকে আলাদা একটা জায়গা করে দিয়েছে।
মাগুরা পৌর এলাকার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, তিনি সবসময় সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের চেষ্টা করেন।
সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জান্নাত হোসেন বলেন, যে কোনও স্কুলের অবকাঠামোগত কোনও সমস্যা থাকলে সেটি সমাধান করার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করেন। অধিকাংশ সমস্যাই তিনি সমাধান করে ফেলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি বলেন, গত দুই বছর ধরে আমরা সদ্য বিদায়ী প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হাসানের পরামর্শে প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছি। এ জন্য সকল প্রাথমিক শিক্ষকের সহযোগিতা ছিল আমার জন্য সবচেয়ে বড় সহায়ক। এ স্বীকৃতি আমার একার অর্জন নয়, সব মাগুরাবাসীর অর্জন।

/এমআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী