কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের নড়াইলে শোকের মাতম

নড়াইল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ০২:২৫আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০২:৫৭

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের নড়াইলে শোকের মাতম কুষ্টিয়ার লক্ষ্মীপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের বাড়িই নড়াইল জেলায়। জেলার লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকার নিহতদের বাড়িতে এখন চলছে স্বজনদের শোকের মাতম। নিহতদের আরেক জনের বাড়ি যশোরে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে এক নারী রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সে নড়াইলের লোহাগড়া এলাকার বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিএডিসির একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকার বাসিন্দা মোটরগ্যারেজ মিস্ত্রি মো. মফিজ উদ্দিন (৪৪), তার স্ত্রী নাদিয়া আরবী (৩৮), ছেলে ইফাত (১৬), অ্যাম্বুলেন্স ড্রাইভার দাসের ডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. টিপু সুলতান (৩৮) এবং যশোর কোতয়ালি থানার বিরামপুর গ্রামের বাসিন্দা নিহত মফিজের শ্যালক আলিম শেখ (৩৪)। এছাড়া মফিজের অপর শ্যালক ইনছান শেখ (৩৬) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি