ট্রলি-নছিমন সংঘর্ষে প্রাণ গেলো কিশোরের

কুষ্টিয়া প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ২০:৪১আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২০:৪৩

মরদেহ উদ্ধার করতে এসেছে পুলিশ কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি ও নছিমনের সংঘর্ষে শান্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার আল্লারদর্গা-প্রাগপুর সড়কের জয়রামপুর কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার বাগুয়ান গ্রামের স্বপন আলীর ছেলে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক শাহাদত হোসেন জানান, ইটবোঝাই একটি ট্রলি ও নছিমনের মধ্যে সংঘর্ষ হলে নছিমন যাত্রী শান্ত ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ট্রলির চালক জীবনকে (২২) আটক করা হয়েছে। সে ভেড়ামারা উপজেলার নওদা খাড়াড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি