প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের আর নেই

বাগেরহাট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ২৩:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০০:২৫

মোসা. রাজিয়া নাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা মোসা. রাজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মোসা. রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, শেখ রাজিয়া নাসেরের মৃত্যুর সংবাদে বাগেরহাট জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

মরহুমার পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এছাড়াও শেখ হেলাল উদ্দীন এমপির ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচি ও শেখ হেলালের মায়ের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর প্যানেল মেয়র তালুকদার  আব্দুল বাকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন প্রমুখ।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম