রাতের আঁধারে টমেটো গাছ কর্তন: বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ১৬:৪২আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৬:৪২

 




কেটে ফেলা টমেটো গাছ বাগেরহাটের কচুয়ায় রাতের আঁধারে স্থানীয় চাষিদের কয়েক হাজার টমেটো গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনার প্রতিবাদ ও দুস্কৃতিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত চাষি ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন শিকদার, ক্ষতিগ্রস্ত চাষি মো. নাঈম মৃধা, মো. দাউদ মৃধা, অদুদ মৃধা, রুহুল মৃধা, মজিবুর রহমান মৃধা, স্থানীয় বাসিন্দা মো. সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোবাশ্বের আলী মৃধা প্রমুখ।
বিচারের দাবিতে মানববন্ধন বক্তারা বলেন, গত এক সপ্তাহে রাতের আঁধারে গজালিয়া ইউনিয়নের বিসার খোলা গ্রামের বিভিন্ন চাষিদের কয়েক হাজার টমেটোসহ বিভিন্ন ফসসের গাছ কেটে ফেলে দুস্কৃতিকারীরা। এতে চাষিদের ২৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করা এসব প্রান্তিক চাষি এখন হতাশায় ভুগছেন। সঠিক তদন্তের মাধ্যমে এই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম নাছির উদ্দিন বলেন, এই ইউনিয়নের বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। নিজস্ব জমি ও পুঁজি না থাকায় ঋণ করে এবং সুদে টাকা এনে চাষিরা সবজির মৌসুমে সবজি চাষ করেন। পরে সবজি বিক্রি করে দেনা পরিশোধ করেন। কিন্তু কিছু দিন ধরে একটি দুস্কৃতিকারী চক্র এই এলাকার মানুষের ঘেরে বিষ দিয়ে মাছ মেরে ফেলছে। রাতের আঁধারে সবজি গাছ কেটে ফেলছে। এর ফলে চাষিরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। যথাযথ তদন্তের মাধ্যমে এই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম