মাস্ক ব্যবহার না করায় জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ২১:১৯আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:১৯

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে কুষ্টিয়ার মিরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জিয়া সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস।

এ সময় ১৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪ হাজার ৭শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও লিংকন বিশ্বাস জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪ হাজার ৭শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ ভয়াভহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম