ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

যশোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ০০:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১০:০৫

যশোর

খুলনাগামী ট্রেন কপোতাক্ষের সঙ্গে কয়লাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রাকচালক আকবর আলী (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের হেলপার অঙ্গন (৩৩)।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরতলীর মুড়লি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।  
যশোর সদরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোরের নওয়াপাড়া থেকে কয়লাবোঝাই একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার সময় চলন্ত ট্রেনে লাগে। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। হেলপারকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।  
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করি। তার মাথার পেছনে আঘাত লেগেছিল। পরে মরদেহ পুলিশে হস্তান্তর করে ফিরে আসি। শুনেছি ট্রাকের হেলপার আহত হয়েছেন। তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে।  
যশোর রেলস্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেন বলেন, রাত ৭টা ১০ মিনিটে রাজশাহী থেকে আসা কপোতাক্ষ খুলনার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম