‘৪৫ মিনিটে জানা যাবে করোনা পরীক্ষার ফলাফল’

ঝিনাইদহ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১৭:২৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:২৬

‘৪৫ মিনিটে জানা যাবে করোনা পরীক্ষার ফলাফল’ ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে ল্যাব উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর-রশিদ জানান, এখন থেকে এই ল্যাবে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করা হবে। একসঙ্গে ৪ জনের করোনার পরীক্ষা করা যাবে। এতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ল্যাব না থাকায় এতদিন ঝিনাইদহের করোনা রোগীদের পরীক্ষা করা হতো কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা থেকে। দ্রুত করোনা শনাক্তের পর আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দ্রুততার সঙ্গে দেওয়া যাবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম