ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলো শিশুটি

নড়াইল প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৯:১৩

নড়াইল

নড়াইলের কালিয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে নানার বাড়িতে বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে শ্রাবন্তী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে খুলনা জেলার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার রাজাপুর গ্রামে মিশান শেখের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শ্রাবন্তী বৃহস্পতিবার সকালে তার মায়ের সঙ্গে উপজেলার রাজাপুর গ্রামে নানা মিশান শেখের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন রাতে শ্রাবন্তূকে ঘুমিয়ে রেখে মা শাহিনুর বেগম অন্যদের সঙ্গে পাশের একটি ঘরে টিভি দেখছিলেন। রাত ১০টার দিকে বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে শাহিনুর
বেগমসহ বাড়ির লোকজর টিভির রুম থেকে বেরিয়ে আসার আগেই আগুনের লেলিহান শিখায় মিশানের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সেখানে ঘুমিয়ে থাকা শ্রাবন্তীও জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর কালিয়া আঞ্চলিক অফিসের ডিজিএম মো. মমিনুর রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘বিদ্যুতের অয়ারিংসহ বসতঘরটি পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্নয় করা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ পরে জানা যাবে।’ 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী