এখন থেকে বাগেরহাটেও হবে করোনা পরীক্ষা

বাগেরহাট প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৩৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৩৪

বাগেরহাটে করোনা পরীক্ষায় জিন এক্সপার্ট ল্যাবের উদ্বোধন করা হয় বাগেরহাটে করোনা পরীক্ষায় জিন এক্সপার্ট ল্যাব চালু করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে ল্যাবটির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা।

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাগেরহাটের করোনায় আক্রান্তদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুন পরীক্ষা করা হয়ে আসছিল। এই মেশিন চালুর পর এখন থেকে বাগেরহাটেও করোনা পরীক্ষা করা হবে। 

ডা. রাশেদা সুলতানা জানান, যেসব জেলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব নেই, সেসব জেলায় বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিক জিন এক্সপার্ট মেশিন ব্যবহার করা হচ্ছে। এই  মেশিনে পরীক্ষা অধিকাংশই নির্ভুল এবং মাত্র ৪৫ মিনিটে ফল পাওয়া যায়। প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান এই পরীক্ষা করবে। বিভিন্ন ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, ৯৭ শতাংশই সঠিক হচ্ছে। তবে এই মেশিনে দিনে ২০টির বেশি পরীক্ষা করা যাবে না। আমরা এই মেশিনে জেলার রোগীদেরই নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসের পরীক্ষা করবো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বক্ষব্যাধি ক্লিনিকের প্রধান ডা. মুশফিখার শামস, বাগেরহাট-২ আসনের এমপির ব্যক্তিগত একান্ত সহকারী এইচএম শাহীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম