এক মাসেও খোঁজ মেলেনি গৃহবধূ লাবনীর

বেনাপোল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৮

লাবনী ও বখাটে হুসাইন এক মাসেও খোঁজ মেলেনি যশোরের শার্শা উপজেলার কলেজ পড়ুয়া গৃহবধূ লাবনীর। উপজেলার বাগআঁচড়া সাত মাইলের মাঠপাড়া গ্রামের জিয়ারুল ইসলাম ইমনের স্ত্রী সুমাইয়া ইসলাম লাবনীকে একই গ্রামের হুসাইন আহম্মেদ নামের এক যুবক এক মাস আগে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারটির অভিযোগ। এই মর্মে শার্শা থানায় অভিযোগও দেওয়া হয়।

লাবনী শার্শার বাগআঁচড়া সাত মাইল গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

লাবনীর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আর কোনও ছেলেমেয়ে না থাকায় মেয়ের জামাইকে বাড়িতেই রেখেছি। পাশের বাড়ির চাচা পরিচয়ের হুসাইন মাঝে মধ্যে লাবনীকে নানা কুপ্রস্তাব দিতো। এর আগে চলতি বছরের ১০ এপ্রিল হুসাইন লাবনীকে জোর করে নিয়ে পালিয়ে যায়। আমার মেয়ে কৌশলে পরদিন সেখান থেকে পালিয়ে আসে। গত ১৮ নভেম্বর আবারও আমার মেয়েকে নিয়ে হুসাইন পালিয়ে যায়। এবার অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে অবশেষে ২৫ নভেম্বর শার্শা থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ এলেও উদ্ধার কাজে কোনও অগ্রগতি হয়নি। নাশকতার মামলার আসামি, গাঁজাসেবী হুসাইন আমার মেয়েকে মেরে ফেলেছে হয়তো।’  তিনি আরও অভিযোগ করেন, লাবনীকে তুলে নেওয়ার কাজে সহযোগিতা করেছেন হুসাইনের মা লতিফুন্নেছা।

সরেজমিন হুসাইনের বাড়িতে গেলে পরিবারের কাউকে পাওয়া যায়নি।

গ্রামের লোকজন জানান, হুসাইন একটা বখাটে। নাশকতা মামলার আসামি। এর আগে সে নাশকতার মামলায় জেল খেটেছে। মেয়েটির স্বামী ইমনকে গ্রাম থেকে চলে যাওয়ারও হুমকি দেয় হুসাইন।

শার্শা থানার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাবনীকে উদ্ধারের চেষ্টা করছি। হুসাইনের পরিবারকে ইতোমধ্যে চাপ প্রয়োগ করা হয়েছে।’

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়েটির মা। আমরা মেয়েটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।’ 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম