বাগেরহাটের ফাঁসির আসামি ভারতে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ১৮:২৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৮:২৭

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদার বাগেরহাটের শরণখোলার চাঞ্চল্যকর জাহিদুল (২৫) হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদারকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের নয়া দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে।

শরণখোলা থানা পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করেছে। বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ গ্রেফতারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসামিকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করেছে।
পুলিশ জানায়, উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের পুত্র জাহিদুল ইসলামকে ২০০৫ সালের ৬ জুন রাতে পাশ্ববর্তী ফসলের মাঠে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। নিহত জাহিদুল নলবুনিয়া বাজারে মোবাইল ফোন ও ফ্লেক্সির ব্যবসা করতেন।
নিহত জাহিদুল ইসলাম জাহিদুলের চাচাতো ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত মাসুম হাওলাদার (৩২) উপজেলার বাধাল গ্রামের আদম আলী হাওলাদারের পুত্র। ওই হত্যা মামলায় পাঁচজন আসামি থাকলেও একমাত্র মাসুমের ফাঁসির আদেশ দেন আদালত। বাকি চারজন খালাস পেয়ে যান। জাহিদুল একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। ভারতের নয়া দিল্লি বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বাগেরহাটের শরণখোলার চাঞ্চল্যকর জাহিদুল (২৫) হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদারকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের নয়া দিল্লি থেকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। ভারত সরকারিভাবে ইন্টারপোলের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করেছে। আমরা আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম