মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ১৯:০১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৯:০১

নিহত শিক্ষার্থী পারভেজ হাসান ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সুত্রে জানা যায়, শিক্ষার্থী পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে ছিল। দুপুরে মামার মোটরসাইকেল নিয়ে চালাতে গেলে ওই গ্রামের ফকিরবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম