ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ১০:০০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১০:০০

বাগেরহাট

বাগেরহাটের শরনখোলায় মাদক ও দুর্নীতি বিরোধী লিফলেট বিতরণ করায় উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে যুবলীগ নেতা ফারুক হোসেন হিরুকে মারধরের অভিযোগ পাওয়া যায়। রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বগী গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। তবে হাসানুজ্জামান পারভেজ এ অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন হিরু জানান, তিনি রবিবার সকাল থেকে কারও নাম উল্লেখ না করে মাদক ও সরকারি অনুদান আত্মসাৎ বিরোধী একটি লিফলেট বিভিন্ন এলাকায় বিতরণ করেন। এরপর সন্ধ্যায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্তকে বগী ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গেলে ভাইস চেয়ারম্যান পারভেজ উত্তেজিত হয়ে  হিরুরকে মারধর শুরু করেন। এসময় ভাইস চেয়ারম্যানের সহযোগী মাদক মামলার আসামি ওবায়দুল হকও তাকে মারধর করে নাক ও মুখে রক্তাক্ত জখম করে। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ভাইস জানান, ফারুক হোসেন হিরুর মাথায় সমস্যা আছে। সে এলাকায় পাগলের মতো ঘোরে। উপজেলা চেয়ারম্যানের সামনে সিগারেট নিয়ে দাড়িয়ে থাকায় তাকে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় একটি পক্ষ তাকে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। এ ব্যাপারে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম