মুজিববর্ষে খুলনায় ঘর পাচ্ছে ৫ হাজার ৮৮ পরিবার

খুলনা প্রতিনিধি  
০৩ জানুয়ারি ২০২১, ১৬:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৬:৪২

‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ এই স্লোগান বাস্তবায়নে খুলনায় হতদরিদ্র গৃহহীন মানুষের জন্য সরকারী ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে এক একটি ঘর। এ লক্ষ্যে খুলনা জেলায় ৫ হাজার ৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। যাদের পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেওয়া হবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান জানান, খুলনায় ৫ হাজার ৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারের জন্য ঘর নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ঘরগুলো যাতে টেকসই এবং মানসম্মত হয় সে জন্য জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছে। রূপসা উপজেলায় ৭২টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৩৫টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন গত ৩১ ডিসেম্বর রূপসা উপজেলায় দরিদ্র মানুষদের জন্য ঘর তৈরি কার্যক্রম ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় তিনি বলেন, ‘গৃহহীন মানুষগুলো প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি করে ঘর পাচ্ছেন, এটাই হবে মুজিববর্ষের সেরা উপহার।’

নির্মাণ কাজ পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের