সরকারের প্রতি জনগণ আস্থাশীল: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ১৯:৫৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৯:৫৮

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের  সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘যখন বড় বড় রাষ্ট্র করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করোনা দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়েছেন।’

সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘আমাদের সরকার গত ১০ বছরে রিজার্ভ ৬ বিলিয়ন থেকে ৪৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এটা ফখরুল ইসলাম আলমগীরদের সহ্য হয় না। তাদের প্রিয় পাকিস্তানের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে।’

তিনি বলেন, ‘ফখরুলরা এই সরকারের প্রতি আস্থা না পেলেও জনগণ কিন্তু আস্থাশীল। কারণ জনগণ দেখেছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন-অগ্রগতি এবং মানুষের ভাগ্য উন্নয়ন হয়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুলরা শুধু বলার জন্যই বলেন। ভ্যাকসিন দেওয়ার জন্য সরকার তালিকা করছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা ক্লাব থেকে শুনেছেন। ক্লাবমুখীদের কাছে অনেক কাল্পনিক বিষয় আসে। জনগণকে ফ্রিতে দেওয়ার জন্য ইতোমধ্যে তহবিল গঠন করছে সরকার।’

পরে কুষ্টিয়ার খোকসা পৌরসভার নবনির্বাচিত মেয়র তারিকুল ইসলাম মাহাবুব-উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম