তুচ্ছ ঘটনায় সাংবাদিক পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

যশোর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ২৩:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২৩:৫৩

তুচ্ছ ঘটনায় দৈনিক সময়ের খবরের অভয়নগর প্রতিনিধি ও নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমদ ও তার স্ত্রী ইসফাত আরা আইরিনকে পিটিয়ে আহত করা হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ধোপাদী গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে এসএম রিপনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার সংলগ্ন নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক শাহিনের স্ত্রী জানান, বুধবার দুপুরে তাদের ৮ বছর বয়সী মেয়ে তাছনিয়ার সঙ্গে প্রতিবেশী এসএম রিপনের শিশুর বিবাদ হয়। এরই জের ধরে বেলা সোয়া ২টার সময় এসএম রিপন, তার স্ত্রী হীরা বেগম এবং তাদের প্রতিবেশী আমিনুরের স্ত্রী ফরিদা বেগম তাদের বাড়িতে যান। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তার স্বামী প্রতিবাদ করেন। এক পর্যায়ে রিপন তার হাতে থাকা লাঠি দিয়ে তার স্বামীকে পেটাতে শুরু করলে অপর দুই নারীও লাঠি দিয়ে পেটাতে থাকেন। তিনি ঠেকাতে গেলে তাকেও পেটানো হয় এবং পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়ে তারা চলে যান। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে অভয়নগর থানায় হামলাকারী তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া জাহান বলেন, সাংবাদিক শাহীনের মাথা ও নাকে আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শঙ্কামুক্ত কি না তা ২৪ ঘণ্টা পর বলা যাবে। সাংবাদিকের স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন আছে, তিনি শঙ্কামুক্ত।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, সাংবাদিক ও তার স্ত্রীকে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজন পলাতক।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম