যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন। শনিবার (৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে যশোর খুলনা মহাসড়কের সরদার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল সদরের শেখহাটি এলাকার আকছিয়ার মোল্যার ছেলে এম রানা (২৪) ও একই এলাকার আব্দুল হালিমের ছেলে মো. নাসিম (২২)।
অভয়নগর হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, 'বেলা ১২টার দিকে যশোর থেকে খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে (নড়াইল-ল-১১-২৫০৭) ধাক্কা দেয়। মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাক দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে অভয়নগর থানায় রাখা হয়েছে।'









