শ্রদ্ধা ভালবাসায় অন্তিম শয়ানে বর্ষীয়ান রাজনীতিক টিটো

যশোর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৯:২৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:৫০

হাজার হাজার মানুষের উপস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিক সাবেক প্রতিমন্ত্রী, যশোর-৩ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।
এর আগে কেন্দ্রীয় ঈদগাহে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। মরহুমের কফিনে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

খালেদুর রহমান টিটো
জানাজায় যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আলম চঞ্চল, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম এনামুল হক, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম শরফু, চেম্বার যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে তাকে শহরের কারবালা গোরস্তানে দাফন করা হয়।
সাবেক এমপি খালেদুর রহমান টিটোর (৭৬) সোমবার ইন্তেকাল করেন। ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চারদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে অবস্থার অবনতিতে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।
খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম