বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএসএফের মৈত্রী সাইকেল র‌্যালির উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ০২:৪৩আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০২:৪৩
image

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতীয় বিএসএফ এক মৈত্রী সাইকেল র‌্যালির আয়োজন করেছে। ১০ জানুয়ারি  শুরু হওয়া এ র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১১ জানুয়ারি বেনাপোল-পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে।  

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বেনাপোল-পেট্রাপোল নোম্যানসল্যান্ডে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেল র‌্যালির উদ্বোধন করেন। এর আগে র‌্যালি শুরু উপলক্ষে বিজিবির পক্ষ থেকে এই আয়োজনের জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান যশোর বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসাইন। তিনি বিএসএফ এর ডিআইজি অজিত কুমার তেতের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

জানা গেছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যািবর্তন দিবসকে স্মরণে রেখে র‌্যালিটি ১০ জানুয়ারি কলকাতার বশিরহাট ভারতীয় সীমান্তের ১ নম্বর পিলারের পাশ থেকে শুরু হয়। সোমবার বেনাপোল-পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই র‌্যালি বাংলাদেশ-ভারত সীমান্ত হয়ে দেশটির বিভিন্ন সীমান্ত সংলগ্ন এলাকা অতিক্রম করে ৪ হাজার ৯৬ কিলোমিটার পথ পাড়ি দেবে এবং আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিনে মিজোরাম সীমান্তে গিয়ে শেষ হবে। 

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিএসএফ সাইকেল র‌্যালির আয়োজন করায় বিজিবির শুভেচ্ছা

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএসএফের আয়োজনে সাইকেল র‌্যালির খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান,বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর সম্মান প্রদর্শন এবং বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক স্থাপনের অংশ হিসাবে বিএসএফ এই সাইকেল র‌্যালির আয়োজন করেছে। এতে ১৭ জন সাইক্লিস্ট অংশ নিয়েছেন। র‌্যালিটির নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের আইজি শ্রী অশ্বিনী কুমার।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসাইন, রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল, নোডাল অফিসার লেফটেন্যান্ট কর্নেল কবির হোসাইন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজাসহ অন্য কর্মকর্তারা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের এডিজি শ্রী পঙ্কোজ কুমার, ডিআইজি অজিত কুমার তেতে, শ্রী অশ্বিনি কুমারসহ আরও অনেকে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের