মেয়ের আত্মহত্যার খবরে বাবার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১৬:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৬:৪৮

কুষ্টিয়ার মিরপুরে তুচ্ছ ঘটনায় অভিমান করে সান্ত্বনা (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এ খবর শুনে দুই ঘণ্টা পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তার বাবা মোস্তফা মিয়াও (৪০) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ করুণ ঘটনা ঘটে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান্ত্বনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে সান্ত্বনার সঙ্গে তার মায়ের বাক-বিতণ্ডা হয়। এতে মায়ের ওপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয় সান্ত্বনা। দ্রুত তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের এমন অপমৃত্যুর শোক সইতে না পেরে এর দুই ঘণ্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একই হাসপাতালে তার বাবা মোস্তফারও মৃত্যু হয়।

মতিন আরও জানান, সান্ত্বনার বিয়ে বিচ্ছেদ হয়েছিল। চার বছরের একমাত্র ছেলে নিয়ে সে বাবার বাড়িতে থাকতো।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ের আত্মহত্যার খবর শুনে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা খোঁজখবর নিয়ে ঘটনা তদন্ত করে দেখছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম