ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ

খুলনা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ০৩:৩৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৩:৩৬

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য অসিত কুমার বৈদ্যের (আমেরিকা প্রবাসী) ১০ মাসের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর ওই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়কে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে জবাবপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ইউপি সদস্য অসিত কুমার বৈদ্য (আমেরিকা প্রবাসী) ২০১৯ সালের অক্টোবরে আমেরিকায় বসবাসের জন্য স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেন। ইউপি সদস্য দেশে না থাকলেও ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় ইউপি সদস্য অসিত বৈদ্যের মাসিক সম্মানী ভাতা ৫ দফায় ১০ মাসের (অক্টোবর-২০১৯ থেকে জুলাই-২০২০) টাকা তুলে আত্মসাৎ করেন। অসিত বৈদ্যের ভাতিজা সন্দীপ বৈদ্য এ ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়কে কারণ দর্শানো নোটিশ করে ৩ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম