৫৩টি সুন্ধি কচ্ছপ জব্দ, বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ১০:৩৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১০:৪৩

৫৩টি জীবিত সুন্ধি কচ্ছপ জব্দসহ এক চোরা করবারিকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বিক্রেতার নাম নিরাপদ সরকার (৬৯)। বুধবার (১৩ জানুয়ারি) সকালে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট খুলনার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা মুরগীর বাজারে এ অভিযান চালায়। 

বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, মুরগি ব্যবসায়ী নিরাপদ সরকার মুরগি ব্যবসার পাশাপাশি গোপনে কচ্ছপ বিক্রি করতেন। এ সময় ক্রেতা সেজে ৫৩টি জীবিত সুন্ধি কচ্ছপসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ও কচ্ছপগুলোকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার নির্দেশ দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি