শৈলকুপায় পৌর নির্বাচন: এবার কাউন্সিলর প্রার্থীর মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৩:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৩:৫৯

ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে সংঘাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই লিয়াকত হোসেন বল্টু (৫০) নিহতের ৫ ঘণ্টা পর একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত (১৪ জানুয়ারি) রাত ২টার দিকে শৈলকুপার কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বুধবার রাতে কবিরপুর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও তার ছোটভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু রাতে পৌর এলাকার কবিরপুরের ভূইমালী পাড়াতে প্রচারণা চালাতে যান। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবি মার্কার আলমগীর খান বাবুর সমর্থকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলায় বল্টুর ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনও আহত হন। গুরুতর আহত বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার ৫ ঘণ্টার ব্যবধানে রাত ২টার দিকে শৈলকুপার কুমার নদ থেকে উদ্ধার করা হয়েছে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ। নদীর ভেতরে দাঁড়ানো অবস্থায় ছিল তার মৃতদেহটি। কীভাবে মৃত্যু হয়েছে এই কাউন্সিলর প্রার্থীর তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের পর মুত্যুর কারণ জানা যাবে বলে জানান শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম।

এদিকে পর পর দুটি মৃত্যুর ঘটনায় শৈলকুপা পৌরসভার নাগরিক ও ভোটারদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরবর্তী সংর্ঘষ এড়াতে পৌর এলাকার সর্বত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের