আন্তঃজেলা ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৭:৩৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৭:৩৮

 

অভিযান চালিয়ে মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা থেকে আন্তঃজেলা ছিনতাই চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে সাতক্ষীরার পুলিশ। গ্রেফতার বক্তিরা অজ্ঞান পার্টির সদস্য। এসময় জব্দ করা হয়েছে ছিনতাই হওয়া দুটি ইজিবাইক। বুধবার (১৩ জানুয়ারি) মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মাদারীপুর সদর থানার ঘটমাঝি গ্রামের আলাউদ্দিন মাতবরের ছেলে মিন্টু মাতবর (২০), আলেক বেপারীর ছেলে মাহবুব ব্যাপারী (৪৫), গোলাবাড়ি গ্রামের লিয়াকত হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, একই থানার নয়াচর গ্রামের শের আলী ঢালীর ছেলে অন্তর ঢালী (২২), শিবচর থানার জুলহাস বেপারীকান্দি গ্রামের আব্দুল কাদের ফরাজির ছেলে সুমন ফরাজী (৩৮), মাতবরের চরকাড়া কান্দি এলাকার আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর বেপারী (৪৫) ও মুন্সিগঞ্জ জেলার মোর্শেদগাও গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে রুবেল হোসেন (৩০), বেত্রগাও গ্রামের ইউনুস বেপারীর ছেলে বোরহান বেপারী (৩০) এবং বনশেমন্ত গ্রামের মারফত মৃধার ছেলে মিজানুর রহমান (৫৫)।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, গত ১২ ডিসেম্বর সাতক্ষীরা ও বিনেরপোতা এলাকায় সদর থানার ফয়জুল্লাহপুর গ্রামের আনিসুর রহমান, দক্ষিণ কামালনগর এলাকার মিজানুর রহমান ও দেবহাটার পারুলিয়া এলাকার আজিবর রহমানের তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌঁছানোর আগেই পথিমধ্যে চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাওয়ানোর মাধ্যমে চালকদের অজ্ঞান করে জনমানবহীন স্থানে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় ইজিবাইকের মালিক আনিসুর রহমান ও মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় পৃথক দুটি মামলা করেন। তদন্তে জানা যায়, ছিনতাইচক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার অধিবাসী।

সাতক্ষীরা সদর থানার একটি টিম দুটি জেলায় চার দিন অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করে। এছাড়া মুন্সিগঞ্জের লৌহজং থানার বনশেমন্ত গ্রাম থেকে জব্দ করা হয় চুরি হওয়া দুটি ইজিবাইক। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম