যশোরের আ.লীগ নেতা বিপু করোনা পজিটিভ

যশোর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ২২:১০আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:১০

যশোরের আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) আসা ফলাফলে এ তথ্য জানা গেছে। যশোরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১১ জানুয়ারি) রাত আটটার দিকে শহরের পুরাতন কসবায় নতুন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাদা পোশাকে থাকা কয়েক পুলিশ সদস্যের সঙ্গে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলযোগ হয়। দলের কর্মীরা ইমরান নামে এক পুলিশ সদস্যকে মারপিট এবং অপহরণ করে পাশের আবু নাসের স্মৃতি সংসদ ক্লাবে নিয়ে যায়। ওই সময় সেখানে দলের শহর কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুও ছিলেন।

খবর পেয়ে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা ইমরানকে উদ্ধার ও মাহমুদ হাসান বিপুসহ চার জনকে হেফাজতে নেয়। প্রায় ১৯ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর রাতেই গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বিপুর অভিযোগ, পুলিশ হেফাজতে নিয়ে তাকে নির্মমভাবে বেধড়ক মারপিট করা হয়েছে। এরপর ১৩ জানুয়ারি বুধবার হাসপাতালে ভর্তি থাকাকালে কর্তৃপক্ষ তার করোনা আছে কিনা নিশ্চিত হতে পরীক্ষার উদ্যোগ নেয়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফ আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতা বিপুর শরীরে করোনার অস্তিত্ব আছে কিনা তা নিশ্চিত হতে অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। এতে রিপোর্ট নেগেটিভ আসে। নিয়মানুযায়ী ওই নমুনার পিসিআর পরীক্ষা করাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, গত ১৩ জানুয়ারি যশোর জেনারেল হাসপাতাল থেকে মাহামুদ হাসান বিপু, বাবা- এসএম আলী হোসেন, পুরাতন কসবা কাজীপাড়া ঠিকানার একজনের নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ আসা ফলাফলে ওই নমুনায় করোনা পজেটিভ এসেছে।

আরও পড়ুন:
পুলিশ সদস্যকে মারধর, যশোর শহর আ. লীগের সম্পাদকসহ ৪ জন হেফাজতে

১৯ ঘণ্টা পর মুক্ত যশোরের আ.লীগ নেতা বিপু

আ.লীগ নেতা বিপুকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হচ্ছে

যশোরে দুই কাউন্সিলরসহ চার আ. লীগ নেতার বাড়ি মধ্যরাতে ভাঙচুরের অভিযোগ

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম