মোংলা পৌরসভায় নৌকার প্রার্থী জয়ী

মোংলা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৯:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:০৫

শেখ আব্দুর রহমান মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের শেখ আব্দুর রহমান নৌকা প্রতীকে ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী জুলফিকার আলী পেয়েছেন ৫৮২ ভোট। মোংলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি জানান, এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে নির্বাচন হলো। ভোট পড়েছে ৩৯ শতাংশ।

যদিও এর আগে সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় কেন্দ্র দখল, জোর করে ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ এনে বিএনপির প্রার্থী ভোট বর্জন করেন। তার সঙ্গে বিএনপি সমর্থিত সংরক্ষিতসহ ১২ কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জন করেন।

মোংলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ভোট সুষ্ঠ হয়েছে দাবি করে বলেন, ‘সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। ভোট শেষে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা শেখ আব্দুর রহমান ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা জুলফিকার আলী পেয়েছেন ৫৮২ ভোট।

এছাড়া সাধারণ আসনে কাউন্সিলর পদে কবির হোসেন, শরিফুল ইসলাম, বাহাদুর মিয়া, শফিকুর রহমান, শরিফুল ইসলাম, জিএম আল আমিন, হুমায়ূন হামিদ নাসির, সরোয়ার হোসেন ও মজনু গাজী এবং নির্বাচিত সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে জাহানারা চানু, জোহরা বেগম ও শিউলি আকন নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

এ পৌরসভায় মোট ভোটার ছিল ৩১ হাজার ৫২৮ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম