বেনাপোলে ভুয়া সিআইডি সদস্য আটক

বেনাপোল প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৮:০২আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৮:০২

বেনাপোল ইমিগ্রেশন এলাকায় মনির হোসেন নামে সিআইডি সদস্য পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে চেকপোস্ট কাস্টমসের সহায়তায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নিজেকে ঢাকার গুলশান-২ ব্লক, বাড়ি নম্বর-৬৩, আনোয়ারা মঞ্জিলের বাসিন্দা বলে দাবি করেন। তবে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তার বাড়ি সাতক্ষীরা সদর থানার কাঠিয়া এলাকায়। তিনি দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব বলেন, আটক মনির হোসেন ইমিগ্রেশন এলাকায় এসে কাস্টমস অফিসারের টেবিলে একজন যাত্রীকে ধমক দিয়ে কাস্টমস অফিসার কত টাকা ঘুষ নিয়েছে জানতে চান। তাৎক্ষণিক কাস্টমস অফিসার ওই ব্যক্তির পরিচয় জানতে চান। এসময় নিজেকে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেন তিনি।

বেনাপোলে ভুয়া সিআইডি সদস্য আটক তবে কাস্টমস কর্মকর্তা এআরও সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয়পত্র দেখাতে বলেন। পরে পরিচয়পত্র নিয়ে কাস্টমস কর্মকর্তা ইমিগ্রেশন পুলিশের কাছে দেন। ইমিগ্রেশন পুলিশ পরিচয়পত্রটি ভুয়া বলে জানায়। পরে ওউ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এক পর্যায়ে আটক ব্যক্তি নিজের সঠিক নাম রিন্টু মিত্র (৪৫) ও পিতা মৃত দেবপ্রসাদ মিত্র বলে জানান। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান ওসি আহসান হাবিব।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম