বাসের ধাক্কায় প্রাণ গেলো স্ত্রীর, স্বামী আহত

মেহেরপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৯:২২আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:২২

মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় বাসের ধাক্কায় মারুফি খাতুন নামে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার স্বামী গোলাম মোস্তফা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে এ দুর্ঘনা ঘটে। তাদের বাড়ি সদর উপজেলার আমদাহ গ্রামে।

স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে মেহেরপুর শহরের ওয়াপদার মোড় থেকে কলেজ মোড় হয়ে নিজ গ্রাম আমদাহে ফিরছিলেন। মোটরসাইকেলটি কলেজ মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা মারে, এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মারুফি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় তার স্বামী গোলাম মোস্তফা আহত হন। আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সদর থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে বাসটিকে চিহ্নিত করা যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম