খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেলো শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৩:০৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৩:০৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে হৃদয় সরকার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকালে আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর গ্রামে গলায় ফাঁস লেগে আহত হয় সে।

নিহত শিশু হৃদয় সরকার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর গ্রামের মৃত রূপা সরকারের ছেলে। সে এলাকার একটি সাইকেলের দোকানে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কাজ শেষে দোকানের আরেক শিশু কর্মচারীর সঙ্গে খেলা করছিল হৃদয়। এ সময় অসাবধানতাবশত তার গলায় রশির ফাঁস লেগে যায়। এতে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, ‘শ্বাসনালিতে রশির চাপ লেগে তার মৃত্যু হয়েছে।’ 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘খেলার সময় গলায় ফাঁস লাগে ওই শিশুর। পরে চিকিৎসাধীন থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।’

ওসি জানান, নিহতের মরদেহ হাসপাতালটির মর্গে রাখা রয়েছে। এ ব্যাপারে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী