দেশের প্রথম ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন আজ

খুলনা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ০১:৩৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০১:৩৯

খুলনায় দেশের প্রথম ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন হবে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি)। খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও সহজ এবং এতে স্বচ্ছতা আনার জন্য খুলনা ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে অ্যাপস ও ওয়েবসাইট তৈরি করেছে জেলা প্রশাসন। যা খাস জমি দখল বন্ধ করতে ও সাধারণ মানুষের সেবা প্রদানকে আরও সহজ করবে।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার বেলা ১২টায় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই অ্যাপস ও ওয়েবসাইটের উদ্বোধন করবেন। ২০১৯ সালে খুলনায় ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক তৈরির উদ্যোগ নেয় খুলনা জেলা প্রশাসন। সেই থেকে জমির ও স্থাপনার বর্তমান ছবি, তার খতিয়ান সকল কিছুর ডাটাবেজ তৈরি করা হয়।

উপজেলা পর্যায়ের ভূমি অফিসগুলো ডাটা অ্যান্ট্রির কাজ করছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রতিটি খাস জমির ছবি তুলে, তারা দলিলপত্রসহ সকল কিছুর ডাটাবেজ যেমন করা হয়েছে। তেমন প্রতিটি খাস জমিতে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস পাইকগাছার সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘ইতোমধ্যে উপজেলার খাস-জমি, হাট-বাজার, জলমহাল ও বালু মহাল এবং অর্পিত সম্পত্তির ছবি, দলিল ও সকল তথ্য ডাটা অ্যান্ট্রির কাজ সম্পন্ন করেছি। ফলে ওয়বসাইটে গেলে এই তথ্যগুলো একবারে পেতে পারবেন। এখান থেকে আপনি কাঙ্খিত সেবা চেয়েও আবেদন করতে পারবেন।’

খুলনা জেলা প্রশাসনে নিজস্ব অর্থায়নে এই অ্যাপস ও ওয়বসাইট তৈরি করেছে। বেসরকারি একটি সফটওয়্যার কোম্পানির সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে বলে জানান খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ‘এতে চার ধরনের কাজ হবে: সনা বন্দোবস্ত এর তথ্য পাওয়া যাবে, হাট-বাজার ইজারা নবায়নের আবেদন করা যাবে, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ডিজিটাইলজেশন হবে, কর্মকর্তা ও কর্মচারীদের কাজেও গতিশীলতা আসবে। এছাড়াও ভূমি দখল বন্ধও এটি সহযাগিতা করবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম