মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

মাগুরা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৬, ১৫:০৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৫:১২

মাগুরামাগুরা-যশোর মহাসড়কের ভায়না এলাকায় যাত্রীবাহী বাস উল্টে রকিবুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত রকিবুলের বাড়ি  মাগুরা সদর উপজেলার উমেদপুরে। তিনি মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টায় মাগুরা থেকে বেপরোয়া গতিতে আসা যশোরগামী যাত্রীবাহী একটি বাস মাগুরা শহরেরর ভায়না এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই রকিবুল মারা যান। এ ঘটনায় গুরুতর আহতদের মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন জানান, অভিযোগ এসেছে কম বয়সী একজন হেলপার বাস চালাচ্ছিলেন। এ ব্যাপারে একটি মামলাও হয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নেবো। লাশ ময়নাতদন্তের  জন্য মর্গে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম