কাউন্সিলর পদে জিতলেন তৃতীয় লিঙ্গের দিথী

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০০:৩২আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০০:৩২

সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আংটি প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের সেই আলোচিত প্রার্থী দিথী খাতুন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত-৩নং (৭নং, ৮নং ও ৯নং) ওয়ার্ডে ২০৭৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জবা ফুল প্রতীকের হাসিনা আক্তার পেয়েছেন ১১৮৩ ভোট। অপর প্রার্থী টেলিফোন প্রতীকের জাহানারা খাতুন ৭৬৪ ভোট, আনারস প্রতীকের শাহানাজ খাতুন ৮৬৪ ভোট, চশমা প্রতীকের রুপা খাতুন ৫৮২ ভোট পেয়েছেন। তৃতীয় লিঙ্গের এই প্রার্থী তার ৩টি কেন্দ্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে একই পদে দিথী চুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হয়ে মাত্র ১১ ভোটের ব্যবধানে হেরে যান। পরাজয় বরণ করেও তিনি দমেননি। এরপর থেকে তিনি দীর্ঘ ৫ বছর জনগণের পাশে থেকেছেন। আর এ কারণেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাকে জয়যুক্ত করেছেন বলে তিনি জানান।

/এমআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী