প্রত্যেকটা নির্বাচনের ফল প্রমাণ করে মানুষ উন্নয়নের পক্ষে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২০:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২০:৩৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রত্যেকটা নির্বাচনের ফলাফল প্রমাণ করে, মানুষ শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির পক্ষে। এই মুহূর্তে শেখ হাসিনা দেশের মানুষের একমাত্র আশা-ভরসার স্থল। আর বিএনপি এই সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কিছু বলে না।

রবিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি এবং কলেজের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত অগ্রসরমান উন্নয়নশীল দেশের মধ্যে তৃতীয় স্থানে, বিএনপি এসব বলে না, দেখেও না। এরা মানসিকভাবে অন্ধ।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভ্যাকসিনের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাবার্তা বলে অত্যন্ত কুরুচি ও নিচু মনের পরিচয় দিয়েছেন। ভ্যাকসিন এসে গেছে। এখন কে আগে নেবে, পরে নেবে এটা নিয়ে কথা হচ্ছে। নিজে না নিয়ে অমুক নেবে, তমুক নেবে এসব বলে মির্জা ফখরুল অত্যন্ত নিচু রাজনীতিক মনের পরিচয় দিয়েছেন।

পরে তিনি নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব উল আলম হানিফ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি