সাতক্ষীরায় পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনার টিকা

সাতক্ষীরা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৭

সাতক্ষীরায় জেলায় প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনা টিকা এসেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়তে জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে ফ্রিজার গাড়িতে করে সকাল ৯ টার দিকে সাতক্ষীরা এসে পৌঁছেছে করোনার ৬০ হাজার ডোজ টিকা।  এসব করোনা টিকা জেলা ইপিআই ভবনে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন জানান, সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের সাড়ে ৪ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে।  সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রথম ধাপের ৬০ হাজার ডোজ করোনা টিকা জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিষ্কাশন কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রদান করা হবে। ভ্যাকসিন নেওয়ার পূর্বে স্ব স্ব দপ্তরের প্রধানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

তিনি আরও জানান, ১৮ বছর বয়স হতে ৭৯ বছরের মানুষের শরীরে ভ্যাকসিন প্রদান করা হবে। কোনও গর্ভবতী নারীকে এ ভ্যাকসিন প্রদান করা হবে না। সবকিছু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী চলবে। এই ভ্যাকসিন প্রথম ধাপে দেওয়ার পর আবারও আসবে। প্রত্যেক ব্যক্তির জন্য দুটি ভ্যাকসিন দিতে হবে। সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এ ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি হতে ১০ ফেব্রুয়ারির মধ্যে জেলায় ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

ডা. হুসাইন শাফায়াত আরও জানান, করোনা টিকার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে গ্রহণকারী নিত্যদিনের মতোই স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান