খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে নারীকে ধর্ষণ

মোংলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২

মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে চাকরিরত এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) আটক অভিযুক্ত ধর্ষককে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মোংলা থানার পরিদর্শক তুহিন মণ্ডল (তদন্ত) বলেন, গত ২২ জানুয়ারি ওই নারী কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মোংলার মামার ঘাট এলাকায় এলে একই এলাকার যুবক রুবেল তাকে নিয়ে হোটেলে নাস্তা খাওয়ান। এক পর্যায়ে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে দেয় রুবেল। এতে ওই নারী অচেতন হয়ে পড়েন। পরে ওই নারীকে রুবেল তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরদিন ভোরে ওই নারীকে রুবেল অন্য এক ব্যক্তির সঙ্গে গাড়িতে উঠিয়ে দিলে ওই গাড়িচালক তাকে সড়কের পাশে ফেলে রেখে চলে যান।

এ ঘটনায় মঙ্গলবার মোংলা থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। রুবেল তালুকদার (৩৪) পৌর শহরের জয়বাংলা সড়কের জহুরুল তালুকদারের ছেলে। বুধবার দুপুরে পুলিশ আটককৃতকে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম