যশোরে প্রথম দিনে দুই হাজার জনকে ভ্যাকসিনের প্রস্তুতি

যশোর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮

যশোরে রবিবার (৭ ফেব্রুয়ারি) প্রথম দিনে দুই হাজার জনকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যবিভাগ। ভ্যাকসিন নিতে শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলায় নিবন্ধন করেছেন ৩ হাজার ৮৬৭ জন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নিবন্ধনকৃতদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে এক হাজার ৮৬ জন, সিএমএইচ-এ ৯৪৭ জন, অভয়নগরে ১৯৭ জন, বাঘারপাড়ায় ১৫৫ জন, চৌগাছায় ১৭৮ জন, ঝিকরগাছায়, ১৪৯ জন, কেশবপুরে ২০৩ জন, মনিরামপুরে ৩৯৬ জন এবং শার্শা উপজেলায় ৫৫৬ জন রয়েছেন।

তিনি জানান, টিকা দেওয়ার জন্য যশোরে ১১টি কেন্দ্রে ৩৬টি টিম কাজ করবে। এর মধ্যে জেনারেল হাসপাতালে ১৫টি ও উপজেলাগুলোতে ২১টি টিম থাকবে। প্রতি টিমে দুই জন করে টিকাদানকারী সেবিকা ও চার জন স্বেচ্ছাসেবক থাকবেন।

সিভিল সার্জন আরও বলেন, ‘প্রথমদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা প্রদান করা হবে। পরের দিন সকাল ৮টা থেকে টিকাদান কার্যক্রম চলবে। প্রথমদিন দুই হাজার ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম