ফেনসিডিলসহ ৫ মাদক পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলো– বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৩), একই এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০),  সিরাজ ব্যাপারীর ছেলে  হাফিজুর রহমান (২৭), ইউনুস মোল্লার ছেলে মাহবুবুর রহমান (৩১) এবং  মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, গোপন খবর আসে ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে বেনাপোলের দৌলতপুর সীমান্তে মজুত করা হচ্ছে। পরে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে পাঁচ মাদক পাচারকারীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ওই ফেনসিডিল পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১৪(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। তাদের যশোর জেলা হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক