আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে তাদের আটক করা হয়। র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক দুজন হলো– মাগুরা জেলার নিজনান্দুয়ালী গ্রামের সেতু সিকদার (২৮) এবং একই এলাকার আলিমুজ্জামান রিথ (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল সাড়ে ৫টার দিকে লে. এম সারোয়ার হুসাইনের নেতৃত্বে একটি টিম যশোর শহরের রেল রোড ফুড গোডাউনের সামনে অভিযান চালায়। সে সময় উল্লিখিতদের একটি পিস্তল, একটি চাকু এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটককৃতদের যশোর কোতয়ালি থানায় সোপর্দের প্রক্রিয়া চলছিল বলে জানানো হয়েছে।









