পৌর নির্বাচন নিয়ে কথা কাটাকাটি, সংঘর্ষে আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৬, ০৫:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ০৫:২৫

পৌর নির্বাচন নিয়ে কথা কাটাকাটি, সংঘর্ষে আহত ৩ চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর মোড়ে পৌর নির্বাচন নিয়ে কথা কাটাকাটির ঘটনায় সংঘর্ষে আহত হয়েছে তিনজন। আহতদের মধ্যে দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই আবু জাহের ভূঁইয়া জানান, নূরনগর মোড়ে দু’দল যুবক সদ্যসমাপ্ত পৌর নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ঠাকুরপুর গ্রামের হারেজউদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন (৩০), মরহুম আফছার আলীর ছেলে মোহাম্মদ স্বপন (২৮) ও হাজারী বিশ্বাসের ছেলে বজলুর রহমান (৪৮) আহত হন।
আহতদের মধ্যে লিটন ও স্বপনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজলুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা জানান, হাসপাতালে ভর্তি হওয়া দু’জন আশঙ্কামুক্ত।
এস আই আবু জাহের ভূঁইয়া জানান, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কেউ থানায় এসে কোনও অভিযোগও করেনি।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম