ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী মৈত্রী ট্রেন থেকে দর্শনা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দারা এক কোটি ১৩ লাখ টাকার মালামাল আটক করেছে। শনিবার কলকাতা থেকে ৪১২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মৈত্রী ট্রেনটি ছেড়ে আসে এবং বেলা ১২টা ৫ মিনিটে দর্শনা আর্ন্তজাতিক স্টেশনে পৌঁছায়। এ সময় দর্শনা কাস্টমস এবং কাস্টমস গোয়েন্দারা মৈত্রী ট্রেনের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় এক কোটি ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, শাল-চাদর,লেহেঙ্গা, থ্রিপিচ,পাঞ্জাবি ও লুঙ্গিসহ বিভিন্ন মালামাল আটক করেন বলে জানান কাস্টমস সুপার মোস্তফা কামাল।
আর্ন্তজাতিক নিয়ম অনুয়ায়ী একজন যাত্রী ৩৫ কেজির বেশি মালামাল এক দেশ থেকে অন্য দেশে আনা নেওয়া করতে পারেন না। কিন্তু আর্ন্তজাতিক নিয়ম উপেক্ষা করে ৩৭ লাগেজে এসব অতিরিক্ত মালামাল বহন করা হয়েছিল। ফলে দর্শনা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দারা অবৈধ মালামাল বহনকারী যাত্রীদের নিকট থেকে এসব মালামাল আটক করে সরকারি গুদামে জমা করেন।
/এমপি/








