কালীগঞ্জে বাস দুর্ঘটনায় ট্রাকচালক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫১

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক রনি গাজীকে (২৮) গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এছাড়াও কালীগঞ্জ ট্রাক টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত ট্রাকচালক রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাটি গ্রামের মশিয়ার রহমান গাজীর ছেলে।

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক আটক

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। এ সময় ভারতে পালিয়ে যাওয়ার সময় রনি গাজীকে আটক করা হয়। গত ১১ ফেব্রুয়ারি যশোর সদরের শেখহাটি গ্রামের আমিনুর রহমান বাদী হয়ে বাস ও ট্রাকের অজ্ঞাত ড্রাইভারদের আসামি করে মামলাটি দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গড়াইয়ের জে কে পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন ও পরে আরও ৩ জন মারা যান। ঘটনার পর থেকে পলাতক ছিল ট্রাকের চালক।

আরও পড়ুন...

বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২, শোকের মাতম

মাস্টার্স পরীক্ষার ফল আর জানা হবে না রেশমার

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম