অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

কুষ্টিয়ায় চাকরিকালীন সময় জরিমানার সরকারি অর্থ কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের ঘটনায় মোস্তফা হাওলাদার নামে পুলিশের এক উপরিদর্শককে (এসআই) তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় পরিদর্শক কায়েম উদ্দিন খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি মোস্তফা হওলাদার আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ২০১০ সালের ১২ ডিসেম্বর ১৯৭৪ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এস আই মোস্তফা হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন মামলা চলার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক সোমবার রায় ঘোষণা করেন। এতে ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন বলেন, আসামি মোস্তফা হাওলাদারকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। পরিদর্শক কায়েম উদ্দিন খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার পর মোস্তফাকে কারাগারে পাঠানো হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম